চট্টগ্রাম মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামের হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ফেনী থেকে গ্রেপ্তার 

চট্টগ্রামের হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ফেনী থেকে গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক 

২৪ নভেম্বর, ২০২৬ | ১১:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি এস এম আশরাফুল আলম সুমনকে (৩২) ফেনী থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭। 
 
 
সোমবার (২৩ নভেম্বর) সকাল সোয়া ১০টায় ফেনী সদর থানাধীন রামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
 
 
গ্রেপ্তার এস এম আশরাফুল আলম সুমন কর্ণফুলী উপজেলার জমাদার পাড়া এলাকার শামসুল আলমের ছেলে।
 
 
এসআরবি জানায়, কর্ণফুলী থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন সুমন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকালে ফেনী জেলার সদর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কর্ণফুলী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
 
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট