চট্টগ্রামে জুলাই আন্দোলনে হত্যা মামলার আসামি মো. ইসমাইল হোসেনকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার আতুরের ডিপো এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইসমাইল হোসেন বায়েজিদ বোস্তামী থানার আমীন জুট মিল এলাকার জাহানপুরের বাসিন্দা। তিনি ওই এলাকার শাহ আলমের ছেলে। স্থানীয়ভাবে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে পুলিশ জানিয়েছে। ডবলমুরিং থানার উপ-পরিদর্শক মহসীন উদ্দিন রুবেল বলেন, চট্টগ্রামের একটি পোশাক কারখানার গেটপাসে কাটাকাটি ও তথ্য পরিবর্তন করে ১৮ কার্টন […]