উত্তর আন্দামান সাগরে থাইল্যান্ডের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এটি শক্তিশালী হয়ে শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। পরে তা শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়টি তৈরি হলে এর নাম হবে ‘অর্ণব’। নামটি রেখেছে বাংলাদেশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার মধ্যে এটি আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভারতের আবহাওয়া অধিদপ্তরের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ডাউন টু আর্থ।
এতে বলা হয়েছে, আগামী ২১ বা ২২ সেপ্টেম্বরের মধ্যে ঘূর্ণাবর্তটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর এটি অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের দিকে এগিয়ে যেতে পারে।
এরপর আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি তৈরি হলে এর নাম হবে ‘অর্ণব’। নামটি দিয়েছে বাংলাদেশ।
এর ফলে শনি-সোমবার (১৯-২১ সেপ্টেম্বর) পর্যন্ত উপকূলীয় অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টি হতে পারে। এ সময় বজ্রপাত ও দমকা হাওয়াও হতে পারে। এ ছাড়া ওড়িশা, তেলেঙ্গানা, ছত্তিশগড় ও পশ্চিমবঙ্গসহ আরও কয়েকটি এলাকায় বৃষ্টি হতে পারে
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখার প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় একটানা বৃষ্টি হচ্ছে। সৌরাষ্ট্র থেকে বঙ্গোপসাগর এবং সিকিম থেকে উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার কারণে উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।
পূর্বকোণ/মিফতা/পারভেজ
















