চট্টগ্রাম মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামসহ ১০ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত

চট্টগ্রামসহ ১০ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত

অনলাইন ডেস্ক

১ সেপ্টেম্বর, ২০২৬ | ১:০৭ অপরাহ্ণ

চট্টগ্রামসহ ১০টি অঞ্চলের নদীবন্দরে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় এক নম্বর সতর্কতা সংকেত দেওয়া হয়েছে ।

 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

 

পূর্বাভাসে বলা হয়েছে, পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ -পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট