উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
একই সঙ্গে, দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদফতর।
উপকূলের আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। নদ-নদীর পানির উচ্চতা কিছুটা বেড়েছে। বাতাসের চাপ অনেকটা বেড়েছে। অনেকটা উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। তীরে আছড়ে পড়ছে ছোট বড় ঢেউ।
চট্রগ্রাম আবহাওয়া অফিস জানাই, উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। তাই চট্রগ্রাম, কক্সবাজার,পটুয়াখালীর পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকতে দেখিয়ে যেতে বলা হয়েছে।
সকল মাছধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
পূর্বকোণ/আদর















