চট্টগ্রাম শনিবার, ০৬ জুন, ২০২৬

চট্টগ্রামে ভারী বৃষ্টির সতর্কবার্তা

চট্টগ্রামে ভারী বৃষ্টির সতর্কবার্তা

অনলাইন ডেস্ক

৬ জুন, ২০২৬ | ১২:০৯ পূর্বাহ্ণ

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল অর্থাৎ চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা বায়ু প্রবেশের অপেক্ষায় রয়েছে।

 

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই মৌসুমি বায়ু কক্সবাজার উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে। এর প্রভাবে চট্টগ্রাম বিভাগে বৃষ্টির প্রবণতা বাড়ার পাশাপাশি তাপমাত্রা কমে গরমের তীব্রতা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

 

চট্টগ্রামের জন্য আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাস:

শনিবার (৬ জুন): চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। এদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

রোববার (৭ জুন): চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টির তীব্রতা বজায় থাকতে পারে। সেই সাথে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এর ফলে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, যা জনজীবনে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনবে।

 

সোমবার (৮ জুন): বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিন রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

 

মঙ্গলবার (৯ জুন): চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় পুনরায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

 

মৌসুমি বায়ুর প্রভাবে কেবল চট্টগ্রাম নয়, বরং সারাদেশেই বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রামসহ দেশের আটটি বিভাগেরই বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে, যা চলমান তাপপ্রবাহ বা গরমের তীব্রতা কমাতে সহায়ক হবে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট