চট্টগ্রাম মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

ঈদের আগের দিন ঝড়-বৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক

২৪ মে, ২০২৬ | ১১:০৯ পূর্বাহ্ণ

পবিত্র ঈদুল আজহা আগামী বৃহস্পতিবার (২৮ মে) উদযাপিত হবে। তবে উৎসবের আগের দিন দেশের সব বিভাগেই ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রবিবার দেওয়া আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী বুধবার (২৭ মে) সন্ধ্যা ৬টা থেকে দেশের আট বিভাগেই ঝড়-বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় একই ধরনের আবহাওয়া থাকতে পারে। দমকা হাওয়ার পাশাপাশি এসব অঞ্চলেও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন