চট্টগ্রাম শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে দুপুরের মধ্যে ঝড়ের আভাস
ফাইল ছবি

চট্টগ্রামসহ দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

অনলাইন ডেস্ক

১৬ মে, ২০২৬ | ১১:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামসহ দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাই এসব অঞ্চলের নদীবন্দরগুলোতে তোলা হয়েছে এক নম্বর সংকেত।

শনিবার (১৬ মে) আবহাওয়া অফিস এমন পূর্বাভাস দিয়েছে।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, চট্টগ্রাম, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ এবং কুমিল্লা অঞ্চল সমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট