চট্টগ্রাম শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

সর্বশেষ:

সাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ, সারা দেশে বজ্রবৃষ্টির আভাস

সাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ, সারা দেশে বজ্রবৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক

১১ মে, ২০২৬ | ১:১৩ অপরাহ্ণ

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এমন অবস্থায় বাংলাদেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

সোমবার (১১ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়েছে, মঙ্গলবার (১২ মে) সকাল ৯টার মধ্যে সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানিয়েছেন, উত্তর শ্রীলংকা উপকূলের অদূরে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন