চট্টগ্রাম শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

সর্বশেষ:

দেশের পাঁচ বিভাগে মাঝারী ধরণের ভারী বর্ষণ হতে পারে

দেশের পাঁচ বিভাগে মাঝারী ধরণের ভারী বর্ষণ হতে পারে

আবহাওয়া ডেস্ক

২৯ মে, ২০২৬ | ২:৩৭ অপরাহ্ণ

দেশের পাঁচ বিভাগে মাঝারী ধরণের ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

 

শুক্রবার (২৯ মে) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’একটি জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

 

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ সকাল থেকে ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।

 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর বলেন, দেশের পাঁচ বিভাগে মাঝারী ধরণের ভারী বর্ষণের কারণে তাপপ্রবাহ কমে যেতে পারে। এ সময়ের প্রকৃতির একটি বৈশিষ্ট্য হলো স্থানীয়ভাবে মেঘ সৃষ্টি হয়। আবার হঠাৎ করেই বৃষ্টি হয়। এর বিস্তৃতি তেমন থাকে না।

 

এ বৈশিষ্ট্যের কথা তুলে ধরে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবীর বলেন, স্থানীয়ভাবে মেঘ সৃষ্টি হওয়ায় দীর্ঘমেয়াদি পরিস্থিতি অনেক সময় বোঝা যায় না। তবে একটি অঞ্চলে মেঘলা থাকলেও অন্য অঞ্চলে তাপ থাকে। এটা কয়েক দিন ধরে দেখাও যাচ্ছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট