চট্টগ্রাম শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬

প্রবাস

সৌদি আরবের দাম্মামে কর্মস্থলে মাথায় গ্লাস পড়ে মোহাম্মদ ওমর ফারুক (২৬) নামে চট্টগ্রামের সাতকানিয়ার এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ আগস্ট) স্থানীয় সময় দুপুর ৩টায় এ ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক সাতকানিয়ার ঢেমশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাঙ্গরকুল কুইল্ল্য বলিরপাড়া এলাকার মোহাম্মদ ইউছুফের ছেলে। ওমরের আত্মীয় মোহাম্মদ শাহাদত হোসেন বলেন, গত সোমবার কাজ করার সময় মাথায় গ্লাস পড়ে গুরুতর আহত হন ওমর। আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। বিয়ষটি নিশ্চিত করেছেন ঢেমশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আহমদ মিয়া। […]

২৬ আগস্ট, ২০২৫ ১১:৪৩