শত শত পূণ্যার্থীর সমাগমে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসের অদূরে বাংলাদেশি নিজস্ব বিহার ‘কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২অক্টোবর) বিকেলে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব বিহারের নিকটবর্তী সালন দো সাবরিনা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ‘কুশলায়ন বুড্ডিস্ট মেডিটেশন সেন্টারের দায়ক-দায়িকাদের আয়োজনে এ অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে পূণ্যার্থীরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ অনুষ্ঠানে শীলগ্রহণ, বুদ্ধপূজা, সংঘদান, অষ্টপরিষ্কার দান, কল্পতরু দান, সবশেষ বহু আকাঙ্ক্ষিত কঠিন চীবর দানসহ নানাবিধ দান কার্য সম্পাদন করা হয়। এ সময় […]