চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকায় একটি বাড়িতে দুর্বৃত্তের হামলায় মো. ইলিয়াস (২৮) নামে একব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ ইলিয়াস ওই এলাকার ইদ্রিস মোল্লার ছেলে। সোমবার (৪ নভেম্বর) রাত সাড়ে ৪টায় পাহাড়তলী রেলওয়ে উচ্চ বিদ্যালয় এলাকার নাজুর বাড়িতে এ ঘটনা ঘটে। প্রতিবেশী মো. ইসহাক জানান, রাতে ১৫-১৬ জনের একটি দল আমাদের কলোনি বাসায় হামলা চালায়। এ সময় তারা ইলিয়াসের ঘরে ঢুকে বাসার জিনিসপত্র ভেঙে তছনছ করে। পরে তার চিৎকারে আশপাশ থেকে লোকজন বের হলে তাদের সাথেও ধস্তাধস্তি হয়। আমার বড় বোনের গলা […]