চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দীন বাজারে ভয়াবহ আগুনে পুড়ে ৩ জনের মৃত্যু হয়েছে। নিহত তিন জনই দোকানের কর্মচারী। বৃহস্পতিবার (২৭ জুন) দিবাগত রাত ১টা ৩৫ মিনিটের দিকে রিজোয়ান কমপ্লেক্স নামে একটি ভবনের দোতলার একটি মোবাইলের দোকান থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। নিহতদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন, সাতকানিয়ার পশ্চিম গাড়িয়ান এলাকার মো. শামসুল আলমের ছেলে মোহাম্মদ রিজুয়ান (৪৫), একই এলাকার মিঠা মিয়ার ছেলে সাহেদ হোসেন (৩৩)। নিহত আরেক যুবকের পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার […]