নগরীর ডিটি রোডের মনসুরাবাদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। অভিযানে ডিটি রোডের মনসুরাবাদ এলাকায় রাস্তা ও ছাদের উপর বিভিন্ন প্রতিষ্ঠানের স্তূপীকৃত টায়ারে এডিস মশার লার্ভা সৃষ্টির উৎস স্থল জমাটবদ্ধ পানি পাওয়া এবং একই সাথে রাস্তা ও ফুটপাত দখল করে দোকানের মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে চার জনের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে […]