চট্টগ্রাম রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

রাজস্থলীতে আগুনে ৮ বাড়ি পুড়ে ছাই

রাজস্থলীতে আগুনে ৮ বাড়ি পুড়ে ছাই

রাজস্থলী সংবাদদাতা

১৫ নভেম্বর, ২০২৬ | ৮:৩০ অপরাহ্ণ

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার দুই  নম্বর গাইন্দ্যা ইউনিয়নের আমছড়া পাড়া এলাকায় আগুনে ৮টি বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে।
 
রবিবার (১৫ নভেম্বর  ) সকাল ১১ টায় উপজেলা জামাত ইসলামের সভাপতি মৌলনা ফরিদ আহম্মদের ভাড়াটে বাড়িতে কৃষি ব্যাংকের পেছনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
 
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, ৮টি ঘর মুহূর্তের মধ্যে আগুনে ছাইয়ে পরিণত হয়। এতে প্রায় ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
 
স্থানীয়রা জানান, রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাজস্থলী ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও এর আগেই ঘরগুলো  পুড়ে যায়।
 
ক্ষতিগ্রস্ত মালিক জামাত ইসলামের সভাপতি মৌলনা ফরিদ আহম্মদ জানান, আগুন লাগার পর ঘর থেকে কোনও মালপত্র বের করার সুযোগ মেলেনি। অগ্নিকাণ্ডে আমাদের ভারাটিয়ার সমস্ত জিনিসপত্র পুড়ে গেছে।
 
রাজস্থলী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ প্রদীপ ত্রিপুরা বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিক তদন্তে রান্নার চুলা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা যায়।
 
পূর্বকোণ/নুসরাত/পারভেজ
 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট