চট্টগ্রাম রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

বাহরাইনে সম্ভাব্য হামলার সতর্কতা

বাহরাইনে হামলার আশঙ্কা, বাসিন্দাদের নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ

অনলাইন ডেস্ক

১৫ নভেম্বর, ২০২৬ | ২:০০ অপরাহ্ণ

বাহরাইনে সম্ভাব্য হামলার আশঙ্কায় নাগরিক ও বাসিন্দাদের সতর্ক করেছে। মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরের পশ্চিম অংশে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র বাহরাইন।
 
রবিবার (১৫ নভেম্বর) সকালে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক্সে এক সতর্কতায় নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানায়। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। গত সেপ্টেম্বরের পর এই প্রথম এমন সতর্কতা দিল উপসাগরীয় দেশটি।
 
প্রতিবেদনে বলা হয়, এ সময় সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সরকারি তথ্যের ওপর নজর রাখতেও বলা হয়।
 
 
গত সপ্তাহে ইরানের হরমুজগান প্রদেশের সিরিকে একটি টেলিকমিউনিকেশন টাওয়ারে যুক্তরাষ্ট্র হামলা চালায়। এর জবাবে বাহরাইনে ড্রোন ছুড়ে ইরান। 
 
 
পরবর্তীতে তাদের টেলিকমিউনিকেশন টাওয়ারে হামলার জবাবে বাহরাইনে থাকা মার্কিনিদের একটি রাডারে হামলা চালিয়েছে বলে জানায় তেহরান। যেটি হামলার আগাম সতর্কতা দেয়। পরবর্তীতে ইরান স্যাটেলাইটের একটি ছবি প্রকাশ করে দাবি করে, তাদের হামলায় মার্কিনিদের রাডারটি ধ্বংস হয়ে গেছে। 
 
তবে আজ ইরান থেকে আবারও হামলা চালানো হয়েছে কি না সেটি নিশ্চিত নয়।
 
পূর্বকোণ/মিফতা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট