চট্টগ্রাম রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় চালক নিহত

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় চালক নিহত

হাটহাজারী সংবাদদাতা

১৪ নভেম্বর, ২০২৬ | ১০:৪১ অপরাহ্ণ

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় মো. সুমন (২৭) নামে এক সিএনজিচালিত টেম্পু চালক নিহত হয়েছেন।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের হাটহাজারী নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন খাগড়াছড়ি জেলার গুইমারা থানার রসুলপুর এলাকার নুর ইসলামের পুত্র । তিনি বর্তমানে পরিবারসহ মির্জাপুর এলাকায় বসবাস করে আসছিলেন ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে নাজিরহাটমুখী একটি সিএনজি চালিত টেম্পু হঠাৎ সামনে চলে আসা একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে ব্রেক করে। এ সময় টেম্পুটি সড়কের ওপর উল্টে গেলে চালক নিচে চাপা পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাজিরহাট হাইওয়ে পুলিশের এস আই মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল থেকে গাড়িটি জব্দ করা হয়েছে।

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট