চট্টগ্রাম রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

কাপ্তাইয়ে মাদক ও অর্থসহ কারবারি গ্রেপ্তার 

কাপ্তাইয়ে মাদক ও অর্থসহ কারবারি গ্রেপ্তার 

কাপ্তাই সংবাদদাতা 

১৫ নভেম্বর, ২০২৬ | ৮:০০ অপরাহ্ণ

রাঙামাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কাপ্তাই উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে মাদক কারবারি নামে খ্যাত ফুল নাহার বেগম (৪৫)কে মাদক ও টাকাসহ গ্রেপ্তার করা হয়। রবিবার (১৫ নভেম্বর) দুপুর ২ টায় তাকে গ্রেপ্তার করা হয়।
ফুল নাহারের স্বামী শামসুল হক ৫ নং ওয়ার্ডে ঢাকাইয়া কলোনিতে বসবাস করেন। 
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুল হাসান রুবেল (ওসি) জানান, ৩০০ গ্রাম (২৯ পুরিয়া গাঁজা) ও ৩,১৬৩ টাকাসহ ফুল নাহার বেগমকে গ্রেপ্তার করা হয়।
এ সময় কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হানুল ইসলাম উপস্থিত থেকে গ্রেপ্তার  ফুল নাহার বেগমকে মাদক ও টাকাসহ কাপ্তাই থানায় সোর্পদ করেন।
স্থানীয় লোকজন জানান, গ্রেপ্তার ফুল নাহারের একমাত্র ব্যবসা গাঁজা বিক্রয় করা। এর বিরুদ্ধে আরও অনেক মাদক মামলা আছে বলে জানা যায়। 
পূর্বকোণ/নুসরাত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট