চট্টগ্রাম রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

ডেঙ্গুতে আজও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৫২

ডেঙ্গুতে আজও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৫২

অনলাইন ডেস্ক

১৫ নভেম্বর, ২০২৬ | ৫:৫৭ অপরাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৯৫২ জন। এর আগের ২৪ ঘণ্টাতেও ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু হয়েছিল।
রবিবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪৯৯ জন মারা গেছে এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬২ হাজার ৫০৯ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫ হাজার ৮১৬ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ৫ জন ঢাকা বিভাগের এবং ময়মনসিংহ, চট্টগ্রাম ও খুলনা বিভাগের একজন করে রয়েছে।
পূর্বকোণ/নুসরাত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট