চট্টগ্রাম রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

এবার এনসিপি নেত্রী মাহমুদাকে দেশ ছাড়ার হুমকি

এবার এনসিপি নেত্রী মাহমুদাকে দেশ ছাড়ার হুমকি

অনলাইন ডেস্ক

১৫ নভেম্বর, ২০২৬ | ১০:১৮ অপরাহ্ণ

অপরিচিত বিদেশি নম্বর থেকে ফোন করে হত্যার হুমকি দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুকে।
 
রবিবার (১৫ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদে থাকা অবস্থায় তাঁকে মুঠোফোনে কল করে বলা হয়, ‘পরিবারের মায়া থাকলে তাড়াতাড়ি দেশ থেকে ভাগেন। মায়া না থাকলে দেশে থাকেন, সমস্যা নাই।’ সন্ধ্যায় এনসিপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই হুমকির খবর জানানো হয়।
 
মিডিয়া সেল জানায়, অপরিচিত বিদেশি নম্বর থেকে ফোন করে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য ডা. মাহমুদা মিতু এমপিকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ সময় হুমকিদাতাকে বলতে শোনা যায়- ‘পরিবারের মায়া থাকলে দেশ থেকে ভাগেন’, ‘টুকরা টুকরা করা হবে’। 
 
এর আগে গত শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে হুমকি পাওয়ার কথা জানান পেশায় চিকিৎসক মাহমুদা আলম। তিনি লিখেছিলেন, ‘গত সাত দিন ধরে সরাসরি ফোনে ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছি, এর আগেও পেয়েছি অথচ এসব বললেও হয়তো নুসরাতের ঘটনার মতোই বিষয়টিকে লঘু করার চেষ্টা হবে।’
 
পূর্বকোণ/নুসরাত/পারভেজ
 
 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট