চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

রাউজানে ইসলামী ফ্রন্ট নেতাকে চাঁদা না দিলে হত্যা করার হুমকি

রাউজানে চাঁদা না দিলে ইসলামী ফ্রন্ট নেতাকে হত্যার হুমকি

রাউজান সংবাদদাতা

১২ নভেম্বর, ২০২৬ | ৭:৩১ অপরাহ্ণ

রাউজানে উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি ও রাঙ্গুনিয়া বেতাগী রহমানিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইলিয়াস নুরীকে ফোন করে চাঁদা দাবী করার অভিযোগ পাওয়া গেছে। একই সাথে চাঁদা না দিলে হত্যা করা হবে বলেও ফোনে হুমকি ও গালাগাল করা হয়৷ 
 
 
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে একটি মুঠোফোন থেকে অজ্ঞাত একব্যক্তি এ হুমকি দেন। একইদিন সন্ধ্যায় রাউজান থানায় একটি অভিযোগ করেছেন ইলিয়াস নুরী। তিনি গত সংসদ নির্বাচনে ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতিকে নির্বাচন করে পরাজিত হন। 
 
অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাত একটি মুঠোফোন নম্বর থেকে কল আসে ইলিয়াস নুরীর কাছে। কল ধরার সাথে সাথে পার্টির লোকজনের খরচ চালাতে চাঁদা চান ওপর প্রান্ত থেকে এক ব্যক্তি। যদি না দেয় তাহলে হত্যা করা হবে বলে হুমকি দেন। তবে তিনি তাঁর পরিচয় না দিলেও একজন সন্ত্রাসীর পরিচয় দেন। 
 
অধ্যক্ষ মাওলানা ইলিয়াস নুরী বলেন, ওই ব্যক্তি কল ধরার সাথে সাথেই গালাগাল করতে থাকেন এবং কথামত চাঁদা না দিলে হত্যা করার শপথ করেন। তার দলের লোকজনের খরচ চালাতে তিনি মূলত চাঁদা দাবী করেন আমার কাছে। 
 
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
 
পূর্বকোণ/রানা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট