হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ৩১৪ জনে।
রবিবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৮ জনের মধ্যে ছয়জনই ঢাকা বিভাগের এবং বাকি দুইজন চট্টগ্রাম ও খুলনা বিভাগের।
ঢাকা বিভাগে ৫৯৫, চট্টগ্রামে ২৬২, সিলেটে ১৭৮, খুলনায় ১০১, বরিশালে ৯৪, ময়মনসিংহে ৭৭, রংপুরে ৬০ এবং রাজশাহী বিভাগে ৪৭ জনের মধ্যে হামের উপসর্গ ধরা পড়েছে। এই সময়ে ঢাকা বিভাগে ৬১, সিলেটে ৩২ এবং চট্টগ্রামে ৩০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
সব মিলিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২০৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১০৫ জন।
এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৮ হাজার ৬০ জনে। এর মধ্যে নিশ্চিত হামের রোগী ২৫ হাজার ২৬৯ জন।
পূর্বকোণ/নুসরাত/পারভেজ

















