সাবেক এনসিপি নেত্রী সামান্তা শারমিনকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের বরগুনা জেলা শাখার সবুজ খান পরিচয় দিয়ে ‘জয় বাংলা করে দেওয়ার’ হুমকি দিয়েছে বলে অভিযোগ ওঠেছে।
রবিবার (১৫ নভেম্বর) দুপুরে এক ফেইসবুক পোস্টে সামান্তা শারমিন এই অভিযোগ তুলে ধরেন।
সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা সামান্তা লিখেছেন, “বরগুনা জেলা ছাত্রলীগ পরিচয় দিয়ে সবুজ খান নামের একজন একটু আগে দুপুর ১২.২৭ মিনিটে আমাকে কিছুদিনের মধ্যে ‘জয় বাংলা’ করে দেয়ার হুমকি দিয়েছে।”
তিনি লেখেন, “অকথ্য ভাষায় গালাগালি করেছে কিন্তু ছাত্রলীগে তার পদবী কি সেটা বলতে রাজি হয়নি।”
সামান্তা তার পোস্ট শেষ করেছেন, ‘আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না’ লিখে।
এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন সামান্তা শারমিন।
পূর্বকোণ/রানা/পারভেজ


















