চট্টগ্রাম রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

এইচএসসি সাপ্লিমেন্টারির ফরম পূরণে সময় বাড়ল ১৮ নভেম্বর পর্যন্ত

এইচএসসি সাপ্লিমেন্টারির ফরম পূরণে সময় বাড়ল ১৮ নভেম্বর পর্যন্ত

অনলাইন ডেস্ক

১৫ নভেম্বর, ২০২৬ | ৮:৪৮ অপরাহ্ণ

২০২৬ সালের এইচএসসি (সাপ্লিমেন্টারি) পরীক্ষার ফরম পূরণের সময় আরও তিন দিন বাড়িয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
 
রবিবার (১৫ নভেম্বর) আন্ত:শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন। শিক্ষার্থীরা ১৯ নভেম্বরের মধ্যে ফি জমা দিয়ে ফরম পূরণ নিশ্চয়ন করতে পারবেন।
 
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভার সিদ্ধান্ত এবং বোর্ড চেয়ারম্যানের নির্দেশক্রমে ফরম পূরণের এই সময় বর্ধিত করা হয়েছে। উল্লেখিত সময়ের মধ্যেই সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের ফরম পূরণের যাবতীয় কাজ সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
 
পূর্বকোণ/নুসরাত/পারভেজ
 

শেয়ার করুন