চট্টগ্রাম রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

কর্ণফুলী টানেল চেকপোস্টে ৯৯০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪

কর্ণফুলী টানেল চেকপোস্টে ৯৯০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪

১৫ নভেম্বর, ২০২৬ | ৭:০৫ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী টানেল চেকপোস্টে অভিযান চালিয়ে ৯ হাজার ৯০০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে কর্ণফুলী টানেলের পূর্ব প্রান্তের টোল প্লাজা এলাকায় পুলিশ চেকপোস্টে বিশেষ নজরদারি চালানো হয়। এ সময় চার ব্যক্তির গতিবিধি ও চলাফেরা সন্দেহজনক মনে হলে পুলিশ তাদের থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশিতে তাদের কাছ থেকে ৯ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিনজন ঢাকার এবং একজন বরিশালের বাসিন্দা।
গ্রেপ্তার চারজন হলেন মো. শিপন (৩৮), মো. রাইসুল ইসলাম রাতুল (২১), মো. সজিব (২৬) ও মো. রাকিব মিয়া (২৩)। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে শিপনের বাড়ি ঢাকার যাত্রাবাড়ীতে, রাতুল ও রাকিবের বাড়ি সবুজবাগে। এছাড়া সজিবের বাড়ি বরিশালের উজিরপুরে হলেও তিনি ঢাকার বাসাবো এলাকায় বসবাস করতেন।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সন্দেহভাজন চারজনকে তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর রবিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/এমএইচ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট