দেশের বিভিন্ন অঞ্চলে অক্টোবরের শেষ দিকে এসে কুয়াশা দেখা দিতে শুরু করেছে। এর মধ্যে দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ২৩ অক্টোবরের দিকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে লঘুচাপটি সৃষ্টি হতে পারে। পরবর্তী সময়ে এটি শক্তিশালী হওয়ার সম্ভাবনাও রয়েছে।
পূর্বকোণ/ইবনুর


















