চট্টগ্রাম মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

চট্টগ্রাম বিভাগে বৃষ্টির আভাস, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে

চট্টগ্রাম বিভাগে বৃষ্টির আভাস, তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

অনলাইন ডেস্ক

২০ অক্টোবর, ২০২৬ | ১১:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

 

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বকোণ/নুসরাত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট