চট্টগ্রাম রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

তাপমাত্রা বাড়ার সম্ভাবনা, বৃষ্টির দেখা মিলবে না ২৪ ঘণ্টায়

অনলাইন ডেস্ক

১১ অক্টোবর, ২০২৬ | ৪:৪০ অপরাহ্ণ

বৃষ্টির সম্ভাবনা না থাকায় আগামী ২৪ ঘণ্টা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় তাপমাত্রা সামান্য বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রবিবার (১১ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এ পরিস্থিতিতে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বেড়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডে। সেখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে, একই সময়ে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নরসিংদীতে। জেলাটিতে ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

 

পূর্বকোণ/পল্লবী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট