চট্টগ্রাম শুক্রবার, ১২ জুন, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রাম-কক্সবাজারসহ উপকূলীয় ৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

অনলাইন ডেস্ক

১২ জুন, ২০২৬ | ১২:১২ অপরাহ্ণ

দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার (১২ জুন) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানান সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা।

পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও কক্সবাজার, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট