চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

সাফে পাকিস্তানকে হারিয়ে ভারতের শুভসূচনা

সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে হারিয়ে ভারতের শুভসূচনা

অনলাইন ডেস্ক

৫ নভেম্বর, ২০২৬ | ৭:০১ অপরাহ্ণ

২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী হয়েছিল ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে। ঢাকায় অনুষ্ঠিত সেই ম্যাচে পাকিস্তান ভারতকে হারিয়েছিল।
 
 
 
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ২২ বছর পর ঢাকায় উদ্বোধনী ম্যাচে ভরত হারালো পাকিস্তানকে। ম্যাচটি ভারত জিতেছে ৩-২ গোলে।
 
 
 
১৩ মিনিটে ভারত লিড নেয়। মুহাম্মদ সুহাইল ভাট বল জালে পাঠান। ছয় মিনিট পর পাকিস্তানি ডিফেন্ডারদের মাঝ দিয়ে সুহাইল আহমেদ ভাট আবার গোল করেন। ৩০ মিনিটে ম্যাংলেংথাম কিপজেনের গোলে ভারত ৩-০ ব্যবধানে এগিয়ে যায়। চার মিনিট পর পাকিস্তান পেনাল্টি পায়। তবে শায়কের শট ক্রসবারের ওপর দিয়ে যায়।
 
 
 
নির্ধারিত ৯০ মিনিট শেষে রেফারি চার মিনিট ইনজুরি সময় দেন। ঐ চার মিনিটের মধ্যে পাকিস্তান দুই গোল করে। ৯১ মিনিটে নাজিব উল্লাহ গোল করেন। দুই মিনিট পরই বক্সের মধ্যে দুর্দান্ত ভলিতে আলমগীর গাজী গোল করেন।
 
 
 
পাকিস্তান ম্যাচ শেষে ওই পেনাল্টি মিসের আফসোস পুড়ছে। আজ খেলার পর দুই দলের ফুটবলাররা করমর্দন করেছেন। খেলা শুরুর আগেও তারা হাত মেলান।
 
পূর্বকোণ/নুসরাত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট