আন্তর্জাতিক ফুটবলকে অবশেষে বিদায় জানানোর ঘোষণা দিলেন পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এর মধ্য দিয়ে দেশটির হয়ে হয়ে রেকর্ডগড়া ২৩ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড।
বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রামে প্রকাশিত দীর্ঘ এক ভিডিওতে সমর্থকদের উদ্দেশে চিঠি পড়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন রোনালদো। ‘সময় এসেছে জাতীয় দলের ৭ নম্বর জার্সিটি ফিরিয়ে দেওয়ার,’ নিজের আইকনিক জার্সি নম্বর নিয়ে এভাবেই বিদায়ের কথা জানান তিনি।
রোনালদো বলেন, ‘আমি কখনোই ভাবিনি জার্সিটি শুধু আমার একার। তবে ২৩ বছর ধরে এটি পরার সৌভাগ্য ও দায়িত্ব পেয়েছি।’
পর্তুগালের হয়ে রেকর্ড ২৩৪টি ম্যাচ খেলেছেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে তার গোলসংখ্যাও রেকর্ড ১৪৬টি।
এ দুই কীর্তি নিয়েই দেশের হয়ে বর্ণাঢ্য অধ্যায়ের সমাপ্তি টানলেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।
পূর্বকোণ/রাকিব


















