চট্টগ্রাম মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

সাব্বির-সাইফউদ্দিনকে রেখে ১৯ সদস্যের বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা

সাব্বির-সাইফউদ্দিনকে রেখে ১৯ সদস্যের বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা

অনলাইন ডেস্ক

৩ নভেম্বর, ২০২৬ | ১০:৩৬ অপরাহ্ণ

আসন্ন ‘এশিয়া কাপ রাইজিং স্টার্স’ টুর্নামেন্টের জন্য ১৯ সদস্যের শক্তিশালী প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিজ্ঞ ক্রিকেটার সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিনসহ জাতীয় দলে খেলা বেশ কয়েকজন পরিচিত মুখ জায়গা পেয়েছেন এই স্কোয়াডে। আগামী ১৯ নভেম্বর থেকে কাতারে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে তরুণ ও অভিজ্ঞদের মিশেলে মাঠে নামবে বাংলাদেশ ‘এ’ দল।
 
টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা ‘এ’, আফগানিস্তান ‘এ’ ও হংকং দল। দুই গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। আগামী ২৬ ও ২৭ নভেম্বর ফাইনাল লড়াইয়ের টিকিট পাওয়ার জন্য অনুষ্ঠিত হবে সেমিফাইনালের ম্যাচগুলো।
 
নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, ইফতেখার হোসেন ইফতি, শাহাদাত হোসেন দিপু, ইয়াসির আলী চৌধুরী, সাব্বির রহমান, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, ইরফান শুক্কুর, সামিউন বসির রাতুল, রকিবুল হাসান, রুবেল, রিপন মন্ডল, ইকবাল হোসেন ইমন, চৌধুরী মো: রিজওয়ান, মো: সাইফউদ্দিন, মো: জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, এস এম মেহেরব এবং আমিনুল ইসলাম বিপ্লব।
 
পূর্বকোণ/এমএইচ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট