চট্টগ্রাম মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

ফিফপ্রো বর্ষসেরা একাদশের সংক্ষিপ্ত তালিকায় মেসি ও কেইন

ফিফপ্রো বর্ষসেরা একাদশের সংক্ষিপ্ত তালিকায় মেসি ও কেইন

স্পোর্টস ডেস্ক

৩ নভেম্বর, ২০২৬ | ৬:২৫ অপরাহ্ণ

২০২৬ সালের ফিফপ্রো বিশ্ব একাদশের জন্য ২৬ সদস্যের মনোনীত তালিকা প্রকাশ করা হয়েছে। বিশ্বজুড়ে পেশাদার ফুটবলারদের ভোটাভুটিতে তৈরি করা এই সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো ও হ্যারি কেইন। 

নির্ধারিত সময়ের মধ্যে সেরা পারফরম্যান্স বিবেচনা করে এই তালিকা তৈরিতে মোট ১৯ হাজার ৮০৬ জন পেশাদার ফুটবলার ভোট দেন।

মনোনীতদের তালিকায় ফুটবল বিশ্বের বেশ কিছু বড় তারকা রয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য— কিলিয়ান এমবাপে, আর্লিং হালান্ড, জুড বেলিংহাম ও লামিন ইয়ামাল। পাশাপাশি বার্সেলোনা মিডফিল্ডার রদ্রি, রিয়াল মাদ্রিদ গোলকিপার থিবো কোর্তোয়া ও লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ফন ডাইকও রয়েছেন।

ডিফেন্সে মনোনীত ফুটবলারদের মধ্যে রয়েছেন আর্সেনাল জুটি গ্যাব্রিয়েল ও উইলিয়াম সালিবা, বার্সেলোনার তরুণ তারকা পাউ কুবারসি এবং প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) দুই ফুল-ব্যাক আশরাফ হাকিমি ও নুনো মেন্দেস।

মিডফিল্ডের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন পেদ্রি, ডেক্লান রাইস, ব্রুনো ফার্নান্দেস ও ভিতিনহা। আর গোলকিপারদের মধ্যে আর্জেন্টিনা দলের এমিলিয়ানো মার্তিনেজ ও স্পেনের ডেভিড রায়া মনোনয়ন পেয়েছেন।

অন্যান্য যেকোনো একক ফুটবল পুরস্কারের চেয়ে ফিফপ্রো ওয়ার্ল্ড একাদশ বেশ ব্যতিক্রমী। কারণ এই দলের নির্বাচন সম্পূর্ণভাবে পেশাদার খেলোয়াড়দের নিজেদের ভোটের ওপর ভিত্তি করেই হয়ে থাকে।

পূর্বকোণ/প্রান্ত/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট