চট্টগ্রাম সোমবার, ০২ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রথম পয়েন্ট অর্জন

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রথম পয়েন্ট অর্জন

অনলাইন ডেস্ক

২ নভেম্বর, ২০২৬ | ৮:২৮ অপরাহ্ণ

অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে পয়েন্টের দেখা পেয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সোমবার দুর্দান্ত লড়াই করে শক্তিশালী চীনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে দলটি।

এর আগে ভারত, জাপান, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ার কাছে টানা চার ম্যাচ হেরেছিল বাংলাদেশ। তাতেই শেষ হয়ে যায় সেমিফাইনালে ওঠার সম্ভাবনা। চীনের বিপক্ষে ড্রয়ের ফলে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচেও একই প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। আগামী ৪ নভেম্বরের সেই ম্যাচ দিয়েই শেষ হবে বাংলাদেশের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করে চীনকে এগিয়ে দেন চেন বেনহাই। প্রথম কোয়ার্টারে পিছিয়ে পড়া বাংলাদেশ সমতায় ফিরতে মরিয়া চেষ্টা চালায়। অবশেষে ৩৮ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে দলকে সমতায় ফেরান অধিনায়ক আশরাফুল ইসলাম। তাঁর গোলেই চীনের বিপক্ষে ড্র করে প্রথম পয়েন্টের দেখা পায় বাংলাদেশ।

এরপর শেষ বাঁশি বাজা পর্যন্ত দৃঢ়তা ধরে রেখে ড্র নিশ্চিত করে বাংলাদেশ।

 

পূর্বকোণ/মিফতা/পারভেজ

শেয়ার করুন