শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড গড়ে ফাইনাল জেতার পর দুঃসংবাদ পেল পাকিস্তান। ত্রিদেশীয় সিরিজের শিরোপা নির্ধারণী ম্যাচে স্লো ওভার রেটের কারণে জরিমানা করা হলো তাদের।
লাহোরে গত শনিবার রাতের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার পিছিয়ে ছিল পাকিস্তান। তাই আইসিসির নিয়ম অনুযায়ী প্রতি ওভারের জন্য ৫ শতাংশ হিসেবে পাকিস্তানের সব ক্রিকেটারকে ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
ম্যাচের দুই আম্পায়ার আহসান রাজা ও ওয়েইন নাইটস, টিভি আম্পায়ার শরফুদৌল্লাহ ইবনে শহীদ সৈকত এবং চতুর্থ আম্পায়ার রশিদ রিয়াজের অভিযোগের ভিত্তিতে জরিমানার সিদ্ধান্ত নেন ম্যাচ রেফারি জেফ ক্রো।
পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি নিজেদের দায় মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
পূর্বকোণ/প্রান্ত/পারভেজ


















