চট্টগ্রাম সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

চোটে দুই মাসের জন্য ছিটকে গেলেন  সেমেনিও

চোটে দুই মাসের জন্য ছিটকে গেলেন  সেমেনিও

অনলাইন ডেস্ক

১৯ অক্টোবর, ২০২৬ | ৮:৫৯ অপরাহ্ণ

চোটের কারণে প্রায় দুই মাসের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড আন্তোয়ান সেমেনিওকে। ঘানার এই ফুটবলারের চোট সিটির জন্য বড় ধাক্কা। তবে চ্যাম্পিয়নস লিগে এএইকে এথেন্সের বিপক্ষে ম্যাচের আগে আশার খবর পেয়েছে দলটি— এই ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে আরেক তারকা আর্লিং হালান্ডের।
 
সিটির কোচ এনজো মারেস্কা জানিয়েছেন, সেমেনিওর মাঠে ফিরতে প্রায় আট সপ্তাহ সময় লাগতে পারে। দলের অন্য খেলোয়াড়দের অবস্থা মোটামুটি ভালো থাকলেও দীর্ঘ সময়ের জন্য ছিটকে যাওয়ার শঙ্কা রয়েছে শুধু এই ঘানাইয়ান ফরোয়ার্ডের।
 
এদিকে হালান্ডের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন মারেস্কা। তবে এএইকে এথেন্সের বিপক্ষে ম্যাচের আগে নরওয়েজীয় স্ট্রাইকারকে পাওয়া যাবে কি না, তা নিয়ে অবশ্য নিশ্চিত নন সিটির কোচ। শেষ অনুশীলনের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
 
হালান্ডের ফিটনেস নিয়ে অনিশ্চয়তা থাকলেও সেমেনিওর চোট সিটির আক্রমণভাগের জন্য বড় উদ্বেগের বিষয়। আগামী কয়েক সপ্তাহে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তাকে ছাড়া দলকে পরিকল্পনা সাজাতে হবে।
 
পূর্বকোণ/রাকিব 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট