চট্টগ্রাম সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

ভারতকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন্সদের চমক

ভারতকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন্সদের চমক

অনলাইন ডেস্ক

১২ অক্টোবর, ২০২৬ | ১২:০৮ অপরাহ্ণ

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে রোমাঞ্চকর লড়াইয়ে ভারত চ্যাম্পিয়নসকে ৩ রানে হারিয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নস।

 

রবিবার (১১ অক্টোবর) শারজায় ম্যাচটি হয়। আগে ব্যাট করে বাংলাদেশ ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪১ রান করে। জবাবে ভারত ৮ উইকেটে ১৩৮ রানে থেমে যায়।

 

বাংলাদেশের ব্যাটিংয়ে সবচেয়ে বেশি রান করেন রনি তালুকদার। তিনি ২৫ বলে ৪০ রান করেন। আরাফাত সানি ৩৮ বলে ৩৭ রান যোগ করেন। নাসির হোসেন করেন ২৪ রান। ভারতের হয়ে পীযূষ চাওলা ৩ উইকেট নেন।

 

রান তাড়া করতে নেমে ভারতের হয়ে অপরাজিত থাকেন পাওয়ান নেগি। তিনি করেন ২৬ রান। ইরফান পাঠান ও ঋষি ধাওয়ান করেন ২৪ রান করে। তাদের চেষ্টা যথেষ্ট ছিল না। বাংলাদেশের ছুঁড়ে দেওয়া রান ভারত তাড়া করতে পারেনি।

 

বল হাতে দারুণ পারফর্ম করেছেন এনামুল হক জুনিয়র। এই বাঁহাতি স্পিনার ৩ ওভারে ১২ রান দিয়ে ৪ উইকেট নেন। তাকেই ম্যাচসেরা বেছে নেওয়া হয়েছে। আবু জায়েদ রাহী নেন ২ উইকেট। এই দুজনের বোলিংয়ে বাংলাদেশ পায় রুদ্ধশ্বাস এক জয়।

পূর্বকোণ/নুসরাত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট