তৃতীয় দিন সকালে ইতিহাস গড়লেন হাসান মাহমুদ। বাংলাদেশের প্রথম পেসার ও সব মিলিয়ে তৃতীয় বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিকের স্বাদ পেলেন দারুণ ছন্দে থাকা বোলার।
রবিবার (১১ অক্টোবর) দিনের শুরুতেই আবু ধাবিতে পরপর তিন বলে ইসমাত আলম, কাইস আহমেদ ও জিয়া উর রেহমানকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন হাসান।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের তৃতীয় হ্যাটট্রিক এটি। এর আগে ২০০৩ সালে পাকিস্তানের বিপক্ষে অলক কাপালি ও ২০১৩ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে সোহাগ গাজী পেয়েছিলেন হ্যাটট্রিকের স্বাদ।
তারা দুজনই ছিলেন স্পিনার। এবার প্রথম পেসার হিসেবে বিরল এই কীর্তি গড়লেন হাসান।
হাসানের তোপে এখন লিড পাওয়ার আশায় বাংলাদেশ। সর্ব শেষ তথ্য অনুসারে ৮৩ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ৮ উইকেটে ২২০ রান। বাংলাদেশের চেয়ে এখনও ১২৬ রানে পিছিয়ে তারা।
পূর্বকোণ/আদর



















