চট্টগ্রাম রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬

মেসিহীন আর্জেন্টিনার ৭-০ গোলে জয়

মেসিহীন আর্জেন্টিনার ৭-০ গোলে জয়

অনলাইন ডেস্ক

৪ অক্টোবর, ২০২৬ | ১১:৫৩ পূর্বাহ্ণ

বিশ্বকাপ ফাইনালে ১২০ মিনিট খেলেও স্পেনের জালে একটি শটও নিতে পারেনি আর্জেন্টিনা।সেই আক্ষেপই কি এবার গোলের বন্যায় মেটাচ্ছে দলটি? প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষকে একের পর এক গোলের ধাক্কা দিয়ে সেই প্রশ্নই যেন তুলে দিয়েছে আর্জেন্টিনা।  বলিভিয়াকে ৪-০ গোলে হারানোর পর এবার বুরকিনা ফাসোকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।
 
ম্যাচজুড়ে আর্জেন্টিনার আক্রমণাত্মক ফুটবল ছিল চোখে পড়ার মতো। লাউতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ, নিকো পাজ, জিয়ানলুকা প্রেস্তিয়ানি, ফ্রাঙ্কো মাস্তানতুওনো ও জুলিয়ানো সিমিওনে—গোলের তালিকায় নাম তুলেছেন একাধিক খেলোয়াড়।
 
প্রতিপক্ষের গোলমুখে আর্জেন্টিনা মোট ২৮টি শট নিয়েছে, যার ১৬টিই ছিল লক্ষ্যে।
 
ম্যাচের শুরুর দিকেই পেনাল্টি পেল আর্জেন্টিনা, লাউতারো মার্তিনেজের শট ঠেকিয়ে দিলেন গোলকিপার, কিন্তু ফিরতি বলে জাল খুঁজে নিলেন লাউতারো নিজেই। কয়েক মিনিট পর জুলিয়ান আলভারেজের শট ঠেকাতে গিয়ে নিজেদের জালেই বল ঢুকিয়ে দিলেন বুরকিনার ডিফেন্ডার। ১২ মিনিটে লাউতারোর পাস থেকে নিচু শটে গোল করলেন জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি, ৩৫ মিনিটে নিকো পাজ, আর পরের মিনিটেই প্রেস্তিয়ান্নির বাড়ানো বলে আলভারেজ
 
 
প্রথমার্ধ শেষ হওয়ার আগেই স্কোরলাইন ৫-০। আলভারেজের গোলটা ছিল মৌসুমে তাঁর প্রথম জালের দেখা পাওয়া, গোলের পর দুই হাত তুলে তিনি স্মরণ করালেন মেসিকে, আর ঠিক এখানেই ম্যাচটা যেন অন্য একটা মাত্রা পেয়ে গেল।
 
বিরতির পর স্কালোনি একের পর এক পরিবর্তন আনলেন, মেসি-পরবর্তী যুগের জন্য নতুন মুখগুলোকে বাজিয়ে দেখার এটাই যে সুযোগ। তাতে ছন্দ একটুও কমল না, ৫৭ মিনিটে বদলি নামা ফ্রাঙ্কো মাস্তানতুনো করলেন ষষ্ঠ গোল, আর যোগ করা সময়ে জুলিয়ানো সিমিওনের গোলে ৭-০ হলো ব্যবধান।
 
 
 
দ্বিতীয়ার্ধের শুরুতেই একসঙ্গে পাঁচটি পরিবর্তন আনেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। রক্ষণ ও আক্রমণে একাধিক খেলোয়াড় বদল করেও দলের গতি কমেনি।
 
 
পূর্বকোণ/মিফতা
 

শেয়ার করুন