চট্টগ্রাম শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশকে প্রীতি ম্যাচের আমন্ত্রণ জানিয়ে মাঠেই এলো না চীন

বাংলাদেশকে প্রীতি ম্যাচের আমন্ত্রণ জানিয়ে মাঠেই এলো না চীন

স্পোর্টস ডেস্ক

১৯ সেপ্টেম্বর, ২০২৬ | ১০:৪১ পূর্বাহ্ণ

এশিয়ান গেমসের উদ্বোধনী দিনে শনিবার (১৯ সেপ্টেম্বর) অদ্ভুত অভিজ্ঞতার মুখে পড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। চীনের অনুরোধে সকাল ৯টায় প্রীতি ম্যাচ খেলতে চেয়েছিল চীন। সেলক্ষ্যে নিগার সুলতানা জ্যোতির দল নির্ধারিত সময়ের আগে মাঠে গেলেও চীনের মেয়েরা আসেনি।
বাংলাদেশ নারী ক্রিকেট দলের ম্যানেজার ফাইয়াজ আহমেদ বলেন, ৯টার ম্যাচের জন্য আমরা সাড়ে ৭টায় মাঠে আসি। এসে শুনি কিউরেটর বলছে– খেলা হবে না। কিছুক্ষণ পর জানতে পারি চীন আসবে না। চীন না আসায় আগামীকাল সেমিফাইনালের জন্য আমরা প্র্যাকটিস করছি
চীনের আগ্রহেই বাংলাদেশ খেলতে রাজি হয়েছিল প্রীতি ম্যাচে। সেই চীনই মাঠে না আসায় বিস্মিত বাংলাদেশের শেফ দ্য মিশন ইমরোজ আহমেদ, ‘ওসিএ (অলিম্পিক কাউন্সিল অব এশিয়া) আমাদের অনুরোধ করেছিল তাদের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলতে। বিসিবির সঙ্গে আমরা যোগাযোগ করে ম্যাচ খেলতে রাজি হই। সব কিছু সম্পন্ন করে এখন তারা আসেনি, এটি আমি ওসিএকে জানিয়েছি।’
চীন বাংলাদেশের সঙ্গে খেলতে চেয়েছিল। সব কিছুর পরও চীন নারী দলের মাঠে না আসা বিস্ময়কর। এ নিয়ে অবশ্য তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে বাংলাদেশের শেফ দ্য মিশন অনুমান করছেন, তারা পুনরায় আনুষ্ঠানিক ম্যাচ চেয়েছিল। সেটাতে আমরা রাজি হইনি। আমরা প্রীতি ম্যাচ খেলতে চেয়েছি তাদের অনুরোধের প্রেক্ষিতেই। আমাদের ও চীনের সঙ্গে যারা যোগাযোগ মধ্যস্থতায় ছিল তারা হয়তো চীনকে ভালোভাবে বিষয়টি বোঝাতে পারেনি।
এর আগে বৃষ্টির কারণে এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালেও বাংলাদেশ-চীন ম্যাচ হয়নি। আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশ সেমিফাইনালে উঠে যায়।
পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট