আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পরও জাতীয় দলের হয়ে বিদায়ী ম্যাচ খেলতে যাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি । মেসিকে ‘জাতীয় দলের প্রতীক’ ও অধিনায়ক উল্লেখ করে তাপিয়া বলেন,আগামী ৬ অক্টোবর তাকে ঘিরে বিশেষ বিদায়ের ব্যবস্থা করা হবে। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে মেসিকে দলে রেখেছেন কোচ লিওনেল স্কালোনি।
গত আগস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন ৩৯ বছর বয়সী মেসি।। তখনই শোনা গিয়েছিল, কিংবদন্তিকে যথাযথ সম্মান দিয়ে বিদায় জানাতে চায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সে জন্য ফিফা আন্তর্জাতিক বিরতিতে ঘরের মাঠে অন্তত একটি প্রীতি ম্যাচে ,বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে লিওনেল মেসিকে দলে রেখেছেন কোচ লিওনেল স্কালোনি।একই সঙ্গে ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সব সদস্য ও তাদের পরিবারকেও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর কথা জানিয়েছেন তিনি। মেসি যেন ঘরের দর্শকদের সামনে থেকে বিদায় নিতে পারেন । জাতীয় দলের জার্সিতে এটাই হবে তাঁর বিদায়ী ম্যাচ।
ভিডিও বার্তায় এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার বলেন, ‘আমরা বিশ্বের সেরা খেলোয়াড়, আমাদের জাতীয় দলের প্রতীক, আমাদের অধিনায়ক লিওনেল আন্দ্রেস মেসিকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছি, যেন আগামী ৬ অক্টোবর এখানে আর্জেন্টিনাতে সে যথাযথভাবে তার প্রাপ্য বিদায়টি পেতে পারে।’
বিদায়ী ম্যাচের জন্য ঘোষিত দলে মেসির পাশাপাশি রয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো দে পল, জুলিয়ান আলভারেজ এবং লাওতারো মার্তিনেজের মতো তারকা ফুটবলাররা।
বোঝাই যাচ্ছে, সেদিন আবেগে ভেসে যাবে রিভার প্লেটের মাঠ মনুমেন্তালের গ্যালারি। এটাই শেষবার, মানে ‘লাস্ট ড্যান্স’। তারপর লিওনেল মেসিকে আর কখনোই দেখা যাবে না আর্জেন্টিনার জার্সিতে।
পূর্বকোণ /মিফতা

















