চট্টগ্রাম মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

বলের আঘাতের পর আইসিউতে ভারতীয় আম্পায়ার

বলের আঘাতের পর আইসিউতে ভারতীয় আম্পায়ার

স্পোর্টস ডেস্ক

১৮ আগস্ট, ২০২৬ | ১০:২৮ অপরাহ্ণ

ভারতের দিল্লি প্রিমিয়ার লিগের (ডিপিএল) একটি ম্যাচে ব্যাটারের জোরালো শট থেকে বলের আঘাতে গুরুতর আহত হয়েছেন আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজ। মাঠে চিকিৎসা দেয়ার পর দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসকেরা তাকে আইসিইউতে ভর্তি করেন।

 

ইস্ট দিল্লি রাইডার্স ও নিউ দিল্লি টাইগার্সের মধ্যকার ম্যাচে ঘটে এই ঘটনা। রান তাড়ার সময় ইনিংসের ১৮তম ওভারে আশিস মিনারের বল খেলছিলেন তরুণ ব্যাটার লক্ষ্য থারেজা। বড় শটের উদ্দেশ্যে তিনি সোজা ব্যাটে জোরালো ড্রাইভ করেন।

 

কিন্তু বলটি ব্যাটের মাঝখান থেকে বেরিয়ে সোজা চলে যায় আম্পায়ার ভরদ্বাজের দিকে। প্রতিক্রিয়া দেখানোর সুযোগ পাওয়ার আগেই বলটি তার ডান গালের পাশের কানের নিচের অংশে আঘাত করে।

 

আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গে গালে হাত দিয়ে মাঠে বসে পড়েন ভরদ্বাজ। ঘটনাটি দেখে ব্যাটার লক্ষ্য থারেজাও আতঙ্কিত হয়ে পড়েন। মাথায় দু’হাত দিয়ে পিচে বসে থাকতে দেখা যায় তাকে। নন-স্ট্রাইকার প্রান্তের ব্যাটারও তখন পরিস্থিতি দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন।

 

শুরুতে আম্পায়ারের চোটের মাত্রা স্পষ্ট ছিল না। তবে পরবর্তী সময়ে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত দিল্লির একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তাকে আইসিইউতে রাখা হয়েছে। চিকিৎসকেরা তার আঘাতের বিস্তারিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। সর্বশেষ খবর অনুযায়ী, ভরদ্বাজের অবস্থা স্থিতিশীল।

 

এটি অবশ্য ডিপিএলে ভরদ্বাজের প্রথম চোট নয়। এর আগে গ্রুপ পর্বের একটি ম্যাচেও ব্যাটারের শট তার কাঁধে গিয়ে আঘাত করেছিল। সেবার অবশ্য চোট গুরুতর ছিল না।

 

পূর্বকোণ/আদর/পারভে

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট