আগামী ৪৮ ঘণ্টায় দেশের পাঁচটি বিভাগে দমকা হাওয়ার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে বেসরকারি আবহাওয়া সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। তাদের পূর্বাভাস অনুযায়ী কিছু জেলায় স্বল্প সময়ের জন্য অতিভারী বৃষ্টি হতে পারে, যার ফলে নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতার সম্ভাবনা রয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সংস্থাটি এই তথ্য জানিয়েছে।
সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগে।
বরিশাল বিভাগ: ভোলা, পটুয়াখালী, বরগুনা, বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর জেলায় বারবার মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও মুষলধারায়।
খুলনা বিভাগ: বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, যশোর, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ ও মাগুরায় একই ধরনের বৃষ্টি এবং কিছু জেলায় জলাবদ্ধতার শঙ্কা।
রাজশাহী বিভাগ: রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, বগুড়া ও জয়পুরহাটে মাঝারি থেকে ভারী বর্ষণে নিচু এলাকা প্লাবিত হতে পারে।
রংপুর বিভাগ: গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও রংপুরে থেমে থেমে বৃষ্টি, বিচ্ছিন্নভাবে জলাবদ্ধতার আশঙ্কা।
ঢাকা বিভাগ: টাঙ্গাইল, মানিকগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও গোপালগঞ্জে বারবার বৃষ্টিপাত, কিছু স্থানে হঠাৎ প্রবল বর্ষণ।
দেশের অন্য জেলাগুলোতেও এক-দুই দফা হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও সাময়িক ভারী বজ্রবৃষ্টি হতে পারে। বৃষ্টির বিস্তার এলাকা ভেদে ভিন্ন হবে বলে সব অঞ্চলে সমান বৃষ্টিপাত না-ও হতে পারে।
পূর্বকোণ/আদর/পারভেজ

















