চট্টগ্রাম মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের সম্মানে অভ্যর্থনা অনুষ্ঠান

অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের সম্মানে অভ্যর্থনা অনুষ্ঠান

অনলাইন ডেস্ক

২৮ এপ্রিল, ২০২৬ | ২:০২ অপরাহ্ণ

অস্ট্রেলিয়ার হোবার্টের কিংবরো কমিউনিটি হাব-এ হোবার্ট বাংলাদেশ কমিউনিটি ইনক-এর উদ্যোগে বাংলাদেশের হাইকমিশনার এফ. এম. বোরহান উদ্দিনের সম্মানে এক সাংস্কৃতিক সন্ধ্যা ও অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

গত ২১ এপ্রিল আয়োজিত অনুষ্ঠানে হাইকমিশনার তার রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সময় অতিবাহিত করেন।

 

অনুষ্ঠানের শুরুতে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে এইচবিসি (HBC)-এর সভাপতি সাকিব আবদুল্লাহ স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি হাইকমিশনারকে আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

 

স্বাগত বক্তব্যে তিনি প্রবাসী বাংলাদেশি, বিশেষ করে নতুন অভিবাসীদের নানাবিধ সাধারণ সমস্যার বিষয় তুলে ধরেন এবং তাসমানিয়ায় অস্থায়ী কনস্যুলার সেবা চালুর সম্ভাবনা বিবেচনার জন্য অনুরোধ জানান।

 

হাইকমিশনার তার বক্তব্যে উত্থাপিত বিষয়গুলো মনোযোগসহকারে শোনেন এবং বাস্তবতা ও সম্ভাবনার ভিত্তিতে তা বিবেচনা করবেন বলে আশ্বাস প্রদান করেন। পরবর্তীতে তিনি উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন এবং উপস্থিত কমিউনিটি সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

 

অনুষ্ঠানের অংশ হিসেবে হাইকমিশনার স্থানীয় বাংলাদেশি উদ্যোক্তাদের সঙ্গে একটি সংক্ষিপ্ত বৈঠকে অংশগ্রহণ করেন। এ সময় তিনি তাদের অভিজ্ঞতা, উদ্যোগ এবং ব্যবসায়িক সম্ভাবনা সম্পর্কে অবগত হন।

 

অনুষ্ঠান শেষে তিনি উপস্থিত সকলের সঙ্গে নৈশভোজে অংশগ্রহণ করেন।

 

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন কমিউনিটির মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা এবং সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট