বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সরকারি উদ্যোগে পুনর্বাসন করা হবে। তাদের ভেঙে যাওয়া ঘর-বাড়ি সরকারি উদ্যোগে সংস্কার করা হবে। এছাড়া বন্যা ও জলাবদ্ধতা রোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে সরকার। বুধবার (১৫ জুলাই) সকালে বান্দরবানের বালাঘাটা আমবাগান এলাকার বন্যাকবলিত এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন প্রতিমন্ত্রী। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মারমা, চট্টগ্রামের বিভাগীয় […]