চট্টগ্রাম বুধবার, ১৫ জুলাই, ২০২৬

ফটিকছড়ি উত্তর উপজেলার প্রথম ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহিম

ফটিকছড়ি উত্তর উপজেলার প্রথম ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহিম

ফটিকছড়ি সংবাদদাতা 

১৫ জুলাই, ২০২৬ | ১২:০২ পূর্বাহ্ণ

নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহিমকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে তিনি নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার প্রথম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

মঙ্গলবার (১৪ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-৪ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ১৩ জুলাই ২০২৬ তারিখে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা সার্কুলারের আলোকে নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কার্যক্রম সচল রাখার স্বার্থে এ অতিরিক্ত দায়িত্ব অর্পণ করা হয়েছে।

 

প্রজ্ঞাপন অনুযায়ী, ফটিকছড়ি উপজেলার বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। অতিরিক্ত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি তাঁর বর্তমান দায়িত্বও যথারীতি পালন করবেন। এ নিয়োগের মাধ্যমে নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার প্রশাসনিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করলো।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট