চট্টগ্রাম শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

খাগড়াছড়িতে অগ্নিকাণ্ডে পুড়ল ৭ দোকান ও ২ টি বসতঘর

খাগড়াছড়িতে আগুনে পুড়ল ৭ দোকান-২ ঘর, ‌‘কোটি’ টাকার ক্ষতি

খাগড়াছড়ি সংবাদদাতা

৬ নভেম্বর, ২০২৬ | ২:৫৬ অপরাহ্ণ

খাগড়াছড়ি পৌরসভার কলাবাগান এলাকায় আগুনে ফার্নিচারের ৭টি দোকান, দুটি বসতঘর ও ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) পুড়ে ছাই হয়ে গেছে। 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে খাগড়াছড়ি সেনানিবাসের ৪ নম্বর গেট কলাবাগান এলাকায় এই আগুনের ঘটনা ঘটে।

ধারণা করা হচ্ছে- আগুনে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয়রা ও ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা দেখে স্থানীয়রা দ্রুত এগিয়ে আসেন। খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কান্তি নাথ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পূর্বকোণ/এমএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট