কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নে ট্র্যাক্টরের গরম পানিতে ঝলসে যাওয়া কিশোর ট্রাক্টর চালক মুহাম্মদ সজীবের (১৫) মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সজীব রাজাখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মাঝিরপাড়া এলাকার দিনমজুর কায়সারের ছেলে। স্থানীয়ভাবে সে একজন ট্র্যাক্টর চালক হিসেবে পরিচিত ছিল। দৈনিক বেতনে শ্রমিক হিসেবে ট্র্যাক্টর চালিয়ে পরিবারকে সহায়তা করত কিশোর সজীব। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১০ দিন আগে ধান মাড়াইয়ে ব্যবহৃত ট্র্যাক্টরের মেশিনে পানি ঢালার […]