চট্টগ্রাম বুধবার, ১৫ জুলাই, ২০২৬

চন্দনাইশে অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

চন্দনাইশে অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

চন্দনাইশ সংবাদদাতা

১৪ জুলাই, ২০২৬ | ১১:২৭ অপরাহ্ণ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার খাঁনহাট বাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

 

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে অবৈধ কারেন্ট জাল এবং সরকারি বীজ ধান বিক্রির অপরাধে ৫-৬ জন ব্যবসায়ীকে সর্বমোট ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট আবদুর রহমান।

 

অভিযানে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী অবৈধ কারেন্ট জাল বিক্রির দায়ে ব্যবসায়ী সাইর আহমদ, মোস্তাফিজুর রহমান এবং মো. আয়ুব মিয়াসহ সংশ্লিষ্টদের ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সরকারি বীজ ধান বিক্রির অপরাধে মো. আরমান ও মো. শফিউল ইসলামকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযান চলাকালে বাজার থেকে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ এবং পরবর্তীতে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

 

অভিযান পরিচালনাকালে উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহসান এবং উপজেলা কৃষি কর্মকর্তা মো. আজাদ হোসেন উপস্থিত ছিলেন।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রহমান জানিয়েছেন, জনস্বার্থে প্রশাসনের এই ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

পূ্র্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট